ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জামালপুরে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমান আদালতের অভিযান

জামালপুর জেলার জামালপুর সদর এর  সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা  আক্তার রুনা এর তত্ত্বাবধানে আজ  বুধবার ১৪/০৪/২১ তারিখে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, তিতপল্লা, মেষ্টা, শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনাকীর্ণ স্থানে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় সরকারি বিধি অমান্য করার অপরাধে কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান ও  ব্যক্তিকে মোবাইল কোর্টে তফসিলভুক্ত আইনে অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, মাস্ক পরিধান করতে সর্বোপরি সরকারি সকল নির্দেশনা পালন করতে অনুরোধ করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। 

জামালপুর সদর এর  সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা  আক্তার রুনা জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ads
ads
ads

Our Facebook Page

↑